রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ের সামনে। পরে মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পরপর এসব বিস্ফোরণের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

এদিকে রাজধানীতে গত কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণের পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এতে নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পাশাপাশি টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

এ ছাড়া সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ আহত বা হতাহত হননি বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে যুবদলের আলটিমেটাম

» আদাবরে ৪ ককটেল বিস্ফোরণ, মগবাজারে হামলার সময় আটক ৪

» প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

» জবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

» রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

» রাজধানীতে রিকশায় আগুন

» ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন

» জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

» টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

» শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ের সামনে। পরে মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পরপর এসব বিস্ফোরণের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

এদিকে রাজধানীতে গত কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণের পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এতে নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পাশাপাশি টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

এ ছাড়া সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ আহত বা হতাহত হননি বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com