সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হয়ে চিকিৎসা নিতে চেয়ে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তবে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন মাসুদ উদ্দিন। এদিন মামলাটি ট্রাইব্যুনালের দুই নম্বর কার্যতালিকায় ছিল।

মাসুদ উদ্দিনের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীকে সিএমএইচে স্থানান্তরের জন্য আমরা আবেদন করেছি। এ নিয়ে রোববার শুনানির কথা ছিল। কিন্তু আমাদের একজন আইনজীবী হাসপাতালে থাকায় পরবর্তীতে শুনানি করতে চাই। আমাদের ১০ নভেম্বর পর্যন্ত সময় প্রয়োজন।

প্রসিকিউশনের আপত্তি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় মাসুদ উদ্দিন ছাড়াও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মেজর (অব.) মোজাফফর হোসেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন একই আদালত।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মোজাফফর। তদন্তে এ ঘটনায় দুজনেরই সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এর আগে, ২১ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» সমবায়কে প্রতিযোগিতাসক্ষম করতে আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

» সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

» এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

» সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

» জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

» এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

» স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার

» ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

» বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ক্ষতি বেশি: আইনমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হয়ে চিকিৎসা নিতে চেয়ে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তবে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন মাসুদ উদ্দিন। এদিন মামলাটি ট্রাইব্যুনালের দুই নম্বর কার্যতালিকায় ছিল।

মাসুদ উদ্দিনের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীকে সিএমএইচে স্থানান্তরের জন্য আমরা আবেদন করেছি। এ নিয়ে রোববার শুনানির কথা ছিল। কিন্তু আমাদের একজন আইনজীবী হাসপাতালে থাকায় পরবর্তীতে শুনানি করতে চাই। আমাদের ১০ নভেম্বর পর্যন্ত সময় প্রয়োজন।

প্রসিকিউশনের আপত্তি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় মাসুদ উদ্দিন ছাড়াও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মেজর (অব.) মোজাফফর হোসেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন একই আদালত।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মোজাফফর। তদন্তে এ ঘটনায় দুজনেরই সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এর আগে, ২১ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com