চারটি যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চারটি যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় নিতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে দোলা পরিবহনের বাসটি সামনে থাকা আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় পাশে থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারছেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’

» বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন

» পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল

» ঢামেকে অব্যবস্থাপনার অভিযোগে দুদকের অভিযান, উপস্থিত চেয়ারম্যানও

» গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে : এলজিআরডি প্রতিমন্ত্রী

» পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

» খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭ ,মামলা ৫৫টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চারটি যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চারটি যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় নিতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে দোলা পরিবহনের বাসটি সামনে থাকা আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় পাশে থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারছেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com