বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে : দুলু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নতুন ছাত্র-ছাত্রীদের কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষাই দেবেন যে, আগামী দিনের বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।

আজ (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে করণীয় শীর্ষক মতবিনিময়সভায় এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সেই শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

আগামী সংসদ নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় গেলে নকল ও সন্ত্রাসমুক্ত যুগোপযোগী এমন শিক্ষাব্যবস্থা চালু করবে।’ তিনি আরো বলেন, ‘আগামীতে আমরা এমন শিক্ষাব্যবস্থা চালু করতে চাই, যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি পরিচালিত হবে। আগামী দিনে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। বিএনপি এমন শিক্ষানীতিতে বিশ্বাস করে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চলসহ জিয়া পরিষদের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

» গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

» মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

» আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

» বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা

» ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

» রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

» টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

» পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি: হাবিবুর রশিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে : দুলু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নতুন ছাত্র-ছাত্রীদের কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষাই দেবেন যে, আগামী দিনের বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।

আজ (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে করণীয় শীর্ষক মতবিনিময়সভায় এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সেই শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

আগামী সংসদ নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় গেলে নকল ও সন্ত্রাসমুক্ত যুগোপযোগী এমন শিক্ষাব্যবস্থা চালু করবে।’ তিনি আরো বলেন, ‘আগামীতে আমরা এমন শিক্ষাব্যবস্থা চালু করতে চাই, যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি পরিচালিত হবে। আগামী দিনে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। বিএনপি এমন শিক্ষানীতিতে বিশ্বাস করে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চলসহ জিয়া পরিষদের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com