সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা

আসাদ হোসেন রিফাত বীজ, সার, কীটনাশক ও সেচ—সব মিলিয়ে আলু চাষে গত কয়েক বছরের তুলনায় এবারের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, লালমনিরহাটের আলু চাষিরা।
আলুর উৎপাদন খরচ লাগামহীন ভাবে বাড়তে থাকলে চাষিরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। এসব বিষয়ে সরকারি পদক্ষেপ জোরদার করা জরুরি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর মৌসুমের শুরু থেকেই সার ও কীটনাশকের দাম  চড়া। ক্ষেত্র বিশেষে বেশি দামে সার কিনতে হয়েছে তাদের। এর ওপর জ্বালানি তেল (ডিজেল) দাম বাড়ায় চরঞ্চলের জমিতে সেচ দিতে গিয়ে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। সামনে সেচ ও সার প্রয়োগের ভরা মৌসুম থাকলেও বাড়তি খরচের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছেন জেলার সাধারণ চাষী ও বর্গা চাষিরা।
কৃষকরা জানান, সমতলের চেয়ে চরঞ্চলের জমিতে সার ও সেচের পরিমান অনেক বেশি লাগে। প্রতি বিঘা জমিতে আলু রোপণ থেকে তোলা পর্যন্ত সেচ ও সারের ওপরই সিংহভাগ খরচ চলে যায়। বর্তমান বাজারদর অনুযায়ী সার ও সেচের খরচ গত কয়েক বছরের তুলনায় বিঘা প্রতি কয়েক হাজার টাকা বেড়ে গেছে। ফলে মোট উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চরের আলু চাষি মহুবার বলেন, “সার ও সেচের যে দাম, তাতে এবার আলু চাষ করে লাভ তোলা দূরে থাক, আসল টাকা উঠবে কি না তা নিয়ে শান্তিতে ঘুমাতে পারছি না। গত বছরও ন্যায্যমূল্য পাইনি, এবার খরচ আরও বেশি।
কৃষি বিশ্লেষকরা মনে করছেন, আলুর উৎপাদন খরচ লাগামহীনভাবে বাড়তে থাকলে চাষিরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। সার ও সেচ বাবদ খরচ নিয়ন্ত্রণে বিশেষ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি আলু বিক্রির সময় যাতে কৃষকরা ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকারি পদক্ষেপ জোরদার করা জরুরি।

কৃষকদের পরামর্শর বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হারুন মিয়া বলেন নিউজ করবেন ভালো কথা কিন্তু সব বিষয়ে কি বক্তব্য দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অন্ন ও অন্যায়

» সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

» কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু, প্রকৌশলী বরখাস্ত

» ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

» শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানার অভিযানে ২৬ জন গ্রেফতার

» ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

» গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতিব জরুরি’ নির্দেশনা

» আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ

» ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা

আসাদ হোসেন রিফাত বীজ, সার, কীটনাশক ও সেচ—সব মিলিয়ে আলু চাষে গত কয়েক বছরের তুলনায় এবারের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, লালমনিরহাটের আলু চাষিরা।
আলুর উৎপাদন খরচ লাগামহীন ভাবে বাড়তে থাকলে চাষিরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। এসব বিষয়ে সরকারি পদক্ষেপ জোরদার করা জরুরি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর মৌসুমের শুরু থেকেই সার ও কীটনাশকের দাম  চড়া। ক্ষেত্র বিশেষে বেশি দামে সার কিনতে হয়েছে তাদের। এর ওপর জ্বালানি তেল (ডিজেল) দাম বাড়ায় চরঞ্চলের জমিতে সেচ দিতে গিয়ে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। সামনে সেচ ও সার প্রয়োগের ভরা মৌসুম থাকলেও বাড়তি খরচের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছেন জেলার সাধারণ চাষী ও বর্গা চাষিরা।
কৃষকরা জানান, সমতলের চেয়ে চরঞ্চলের জমিতে সার ও সেচের পরিমান অনেক বেশি লাগে। প্রতি বিঘা জমিতে আলু রোপণ থেকে তোলা পর্যন্ত সেচ ও সারের ওপরই সিংহভাগ খরচ চলে যায়। বর্তমান বাজারদর অনুযায়ী সার ও সেচের খরচ গত কয়েক বছরের তুলনায় বিঘা প্রতি কয়েক হাজার টাকা বেড়ে গেছে। ফলে মোট উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চরের আলু চাষি মহুবার বলেন, “সার ও সেচের যে দাম, তাতে এবার আলু চাষ করে লাভ তোলা দূরে থাক, আসল টাকা উঠবে কি না তা নিয়ে শান্তিতে ঘুমাতে পারছি না। গত বছরও ন্যায্যমূল্য পাইনি, এবার খরচ আরও বেশি।
কৃষি বিশ্লেষকরা মনে করছেন, আলুর উৎপাদন খরচ লাগামহীনভাবে বাড়তে থাকলে চাষিরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। সার ও সেচ বাবদ খরচ নিয়ন্ত্রণে বিশেষ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি আলু বিক্রির সময় যাতে কৃষকরা ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকারি পদক্ষেপ জোরদার করা জরুরি।

কৃষকদের পরামর্শর বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হারুন মিয়া বলেন নিউজ করবেন ভালো কথা কিন্তু সব বিষয়ে কি বক্তব্য দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com