পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পৃথক দুটি অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সোমবার কুড়াতলী ও মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনাতেই পৃথক মামলা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, খিলক্ষেতের কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জুয়েল রানা ও তার স্ত্রী হাসনা আক্তার। তারা ওই বাড়ির একটি কক্ষের ভাড়াটিয়া। তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলায়। গ্রেপ্তার দম্পতি পারস্পরিক যোগসাজশে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

অন্যদিকে, একই দিন শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের বিসমিল্লাহ বাণিজ্য ভান্ডার নামের দোকানের সামনে সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩৫০ পিস ইয়াবাসহ মৌসুমী বেগম  ও মো. আমির হামজা নূরকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ’

» ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম

» ’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে’

» স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন

» এই সমাজ এখন ফ্যাসিবাদমুক্ত: এ্যানি

» পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক: গাজী আতাউর রহমান

» দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

» দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

» জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা

» জামালপুর এসআরবি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পৃথক দুটি অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সোমবার কুড়াতলী ও মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনাতেই পৃথক মামলা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, খিলক্ষেতের কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জুয়েল রানা ও তার স্ত্রী হাসনা আক্তার। তারা ওই বাড়ির একটি কক্ষের ভাড়াটিয়া। তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলায়। গ্রেপ্তার দম্পতি পারস্পরিক যোগসাজশে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

অন্যদিকে, একই দিন শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের বিসমিল্লাহ বাণিজ্য ভান্ডার নামের দোকানের সামনে সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩৫০ পিস ইয়াবাসহ মৌসুমী বেগম  ও মো. আমির হামজা নূরকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com