বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ছাদভিত্তিক সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, বিস্তার এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিশেষ বিধান প্রণয়নকল্পে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।

এ সংক্রান্ত গেজেটে বলা হয়, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকল্পে বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন।

সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

এর আগে রবিবার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী গ্রীষ্মের আগে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যে এই খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও ১ আসামি গ্রেফতার

» পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

» যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত

» আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

» সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে পারে ভিএআর, থাকছে উন্নত প্রযুক্তির বল

» মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

» প্যারিস দ্রুতই মুসলিমদের শহরে পরিণত হবে, ম্যাক্রোঁর সমালোচনায় ট্রাম্প

» মক্কা-মদিনা ছাড়া সৌদির পুরো আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা হুতিদের

» সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ছাদভিত্তিক সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, বিস্তার এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিশেষ বিধান প্রণয়নকল্পে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।

এ সংক্রান্ত গেজেটে বলা হয়, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকল্পে বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন।

সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

এর আগে রবিবার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী গ্রীষ্মের আগে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যে এই খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com