জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতির সঙ্গে বিএনপি যে বিশ্বাসঘাতকতা করেছে, তার উপযুক্ত জবাব ঠাকুরগাঁওয়ের জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি প্রতিশ্রুতিই তারা ভঙ্গ করেছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু, গণভোটে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি সরকার গঠন করে গণভোটের রায় অস্বীকার করছে।

রোববার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’; কিন্তু নির্বাচনের পরে তিনি কাজ করছেন ‘সবার আগে বিএনপি নীতিতে! রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু নির্বাচনের পর তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে। যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা ফ্যাসিবাদের সঙ্গী। আগামী ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গীদের বয়কট করে ঠাকুরগাঁওকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ারকে ভোট দিয়ে নিরাপদ ও মানবিক ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির দলীয়করণের ফলে আজ কৃষকেরা সার পাচ্ছেন না। সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে আবারও বিএনপি নির্বাচিত হলে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক পাবেন না। বিএনপির নেতারা সবকিছু ভাগ-বাঁটোয়ারা করে নেবেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে কৃষক বাঁচবে। তাই কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম

» সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

» প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা

» ‘কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জুলাই সনদে সই করেছিল জামায়াত?’

» আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির

» সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

» ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআইয়ের (IFPRI) উদ্যোগেকৃষকরা পাবেন ডিজিটাল অর্থায়নের সুবিধা

» আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা

» বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

» ইসলামপুরের সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতির সঙ্গে বিএনপি যে বিশ্বাসঘাতকতা করেছে, তার উপযুক্ত জবাব ঠাকুরগাঁওয়ের জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি প্রতিশ্রুতিই তারা ভঙ্গ করেছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু, গণভোটে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি সরকার গঠন করে গণভোটের রায় অস্বীকার করছে।

রোববার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’; কিন্তু নির্বাচনের পরে তিনি কাজ করছেন ‘সবার আগে বিএনপি নীতিতে! রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু নির্বাচনের পর তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে। যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা ফ্যাসিবাদের সঙ্গী। আগামী ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গীদের বয়কট করে ঠাকুরগাঁওকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ারকে ভোট দিয়ে নিরাপদ ও মানবিক ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির দলীয়করণের ফলে আজ কৃষকেরা সার পাচ্ছেন না। সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে আবারও বিএনপি নির্বাচিত হলে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক পাবেন না। বিএনপির নেতারা সবকিছু ভাগ-বাঁটোয়ারা করে নেবেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে কৃষক বাঁচবে। তাই কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com