ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ – গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ উন্মোচন করেছে। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও অনন্য অডিওর সমন্বয়ে সিরিজটি বাসাবাড়ির বিনোদনে অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর সর্বাধুনিক বেজেল-লেস ডিজাইন প্রতিদিনের ভিউইং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। নতুন এই টেলিভিশন লাইনআপে স্মার্ট টিভি সক্ষমতার সাথে কিউডি-মিনি এলইডি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে; যা ক্রেতাদের মুভি, স্পোর্ট, গেমিং ও পছন্দের অনলাইন কনটেন্ট দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিবে।
এই লাইনআপের শীর্ষে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজ রয়েছে, যা হোম এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম মিনি এলইডি টেকনোলজি নিয়ে এসেছে। ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি, তিনটি ভ্যারিয়েন্টে এই সিরিজটি নিয়ে আসা হয়েছে।
স্মুথ ভিজ্যুয়াল ও উন্নত ক্ল্যারিটি নিশ্চিত করতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, ১,৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, গেম বুস্ট মোড অ্যাক্টিভেট করার মাধ্যমে ব্যবহারকারীরা ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) ও আলট্রা-ফাস্ট ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের সমন্বয়ে সিরিজটি সিনেম্যাটিক ভিউইং অভিজ্ঞতা দিবে। পাশাপাশি, এর উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্যভেদে ডিপার ব্ল্যাক, ব্রাইটার হাইলাইট ও ডিটেইল ইমেজ নিশ্চিত করতে সহায়তা করে।
একইসাথে, দেখার পছন্দকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে এই লাইনআপের সাথে যুক্ত হয়েছে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ; যা ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি, এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। প্রাণবন্ত রঙ ও উন্নত কনট্রাস্ট দিতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি ও এইচডিআর১০+ সাপোর্ট ব্যবহার করা হয়েছে। বিশেষ করে, এর ৪৩ ইঞ্চির টিভিটি দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। পাশাপাশি ৪কে ভিজ্যুয়াল, উন্নত কনট্রাস্ট, অনবদ্য অডিও ও স্মার্ট টিভি ফিচারের সমন্বয়ে সিরিজটি মুভি, স্পোর্ট, গেমিং ও প্রতিদিনের বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ও তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মাধ্যমে নিখুঁত পিকচার কোয়ালিটি, স্মুথ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদন আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যময়ভাবে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের জন্য এই দুটি টিভি সিরিজ নিয়ে আসা হয়েছে।”
উন্নত প্রযুক্তি ব্যবহার আরও সহজ করতে, নিজেদের পণ্য পোর্টফোলিওতে এই নতুন সিরিজ সংযোজনের মাধ্যমে শাওমি বাসাবাড়ির বিনোদনে উদ্ভাবনী সমাধান নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করলো।
শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি দুইটি সিরিজই এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৫৫ ইঞ্চির দাম ১,২৩,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৬৫ ইঞ্চির দাম ১,৬৪,৯৯৯ টাকা মাত্র ও শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৭৫ ইঞ্চির দাম ২,৩৪,৯৯৯ টাকা মাত্র। অন্যদিকে শাওমি টিভি এক্স মিনি এলইডি ৪৩ ইঞ্চির দাম ৬৩,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এক্স মিনি এলইডি ৫৫ ইঞ্চির দাম ৯৮,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এক্স মিনি এলইডি ৬৫ ইঞ্চির দাম ১,২৬,৯৯৯ টাকা মাত্র ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ৭৫ ইঞ্চির দাম ১,৭১,৯৯৯ টাকা মাত্র।
এ বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট https://www.mi.com/bd/smart- home/#tv-media ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/ XiaomiBangladesh ফলো করুন।








