নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত পাটের গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর। তাদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রবিবার

» দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

» রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিলেন খালিদুজ্জামান

» সরকারি প্রকল্প কি পছন্দের লোকজনের মধ্যে ভাগাভাগির হাতিয়ার: হাসনাত

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১ ,মামলা ৪০টি

» মিষ্টির আসনে ভোট: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের হিসাব চায় ইসি

» ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ

» বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

» জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

» গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত পাটের গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর। তাদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com