নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যায়। দিনব্যাপী নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক ৩৪ জেলেকে ৪ টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রবিবার

» দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

» রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিলেন খালিদুজ্জামান

» সরকারি প্রকল্প কি পছন্দের লোকজনের মধ্যে ভাগাভাগির হাতিয়ার: হাসনাত

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১ ,মামলা ৪০টি

» মিষ্টির আসনে ভোট: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের হিসাব চায় ইসি

» ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ

» বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

» জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

» গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যায়। দিনব্যাপী নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক ৩৪ জেলেকে ৪ টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com