পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে। যদিও পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না। যেহেতু আমরা নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিই, তার মানে আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কামুক্ত পরিবেশে সবাই ধর্মীয় উৎসব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার দাওয়াত এবং শুভেচ্ছা বিনিময়ের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা।

নাহিদ বলেন, রাজনৈতিকভাবে এনসিপি সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হলে সে বিষয়ে কথা বলবে এনসিপি।

নাহিদ আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরিতে পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এছাড়াও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়—এমন ব্যক্তিরা নিশ্চয়ই ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা আলাদা কেউ নন; তারা এ দেশেরই নাগরিক। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী

» সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

» শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

» ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

» হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

» নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক

» গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

» নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে। যদিও পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না। যেহেতু আমরা নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিই, তার মানে আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কামুক্ত পরিবেশে সবাই ধর্মীয় উৎসব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার দাওয়াত এবং শুভেচ্ছা বিনিময়ের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা।

নাহিদ বলেন, রাজনৈতিকভাবে এনসিপি সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হলে সে বিষয়ে কথা বলবে এনসিপি।

নাহিদ আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরিতে পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এছাড়াও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়—এমন ব্যক্তিরা নিশ্চয়ই ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা আলাদা কেউ নন; তারা এ দেশেরই নাগরিক। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com