ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতির হুঁশিয়ারি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের পর কোনো ছাত্রসংগঠন যদি পতিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের মতো আচরণ করতে চায় কিংবা ‘ছাত্রলীগ হতে চায়’, তবে তাদেরও একইভাবে রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বহস্পতিবার তিতুমীর কলেজ শাখার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ ক্যাম্পাসের অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২৬। সেখানে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

বক্তব্যে জাহিদুল ইসলাম বিগত আওয়ামী শাসনামলে বিরোধী ছাত্রসংগঠনগুলোর ত্যাগ ও জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘ছাত্রদলের ভাইয়েরা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৫ সালে কারাগারে একটানা ছয় মাস বন্দি থাকার সময় আমি ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীকে পঙ্গু ও গুরুতর আহত অবস্থায় দেখেছি। জুলাই আন্দোলনেও আপনাদের ভূমিকা ছিল, আমরা তার স্বীকৃতি দিই এবং আপনাদের ভালোবাসি।’

তবে অভ্যুত্থান-পরবর্তী রাজনীতি নিয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু জুলাইয়ের পর আপনারা যদি ছাত্রলীগ হয়ে যেতে চান, তাহলে সেটাকে আমরা কিন্তু ভালোবাসব না। এটাকে শুধু ঘৃণাই করব না; ছাত্রলীগকে যেভাবে প্রতিহত করা হয়েছে, সেই কৌশল ইতোমধ্যে আমাদের জানা আছে। ফলে আপনাদের বিরুদ্ধেও সেই পদক্ষেপ নিতে আমাদের খুব বেশি সমস্যা হবে না।’

ক্যাম্পাসগুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষেও কিছু সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে সমালোচনা করে সাবেক এই ছাত্রনেতা বলেন, চার বা পাঁচ বছরের পড়াশোনা শেষ হলে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু নির্দিষ্ট কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বছরের পর বছর ক্যাম্পাসে থেকে যাওয়ার সংস্কৃতি তৈরি করেছেন, যা পরিবর্তন হওয়া জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী

» সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

» শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

» ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

» হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

» নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক

» গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

» নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতির হুঁশিয়ারি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের পর কোনো ছাত্রসংগঠন যদি পতিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের মতো আচরণ করতে চায় কিংবা ‘ছাত্রলীগ হতে চায়’, তবে তাদেরও একইভাবে রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বহস্পতিবার তিতুমীর কলেজ শাখার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ ক্যাম্পাসের অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২৬। সেখানে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

বক্তব্যে জাহিদুল ইসলাম বিগত আওয়ামী শাসনামলে বিরোধী ছাত্রসংগঠনগুলোর ত্যাগ ও জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘ছাত্রদলের ভাইয়েরা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৫ সালে কারাগারে একটানা ছয় মাস বন্দি থাকার সময় আমি ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীকে পঙ্গু ও গুরুতর আহত অবস্থায় দেখেছি। জুলাই আন্দোলনেও আপনাদের ভূমিকা ছিল, আমরা তার স্বীকৃতি দিই এবং আপনাদের ভালোবাসি।’

তবে অভ্যুত্থান-পরবর্তী রাজনীতি নিয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু জুলাইয়ের পর আপনারা যদি ছাত্রলীগ হয়ে যেতে চান, তাহলে সেটাকে আমরা কিন্তু ভালোবাসব না। এটাকে শুধু ঘৃণাই করব না; ছাত্রলীগকে যেভাবে প্রতিহত করা হয়েছে, সেই কৌশল ইতোমধ্যে আমাদের জানা আছে। ফলে আপনাদের বিরুদ্ধেও সেই পদক্ষেপ নিতে আমাদের খুব বেশি সমস্যা হবে না।’

ক্যাম্পাসগুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষেও কিছু সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে সমালোচনা করে সাবেক এই ছাত্রনেতা বলেন, চার বা পাঁচ বছরের পড়াশোনা শেষ হলে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু নির্দিষ্ট কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বছরের পর বছর ক্যাম্পাসে থেকে যাওয়ার সংস্কৃতি তৈরি করেছেন, যা পরিবর্তন হওয়া জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com