ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পরিচয় বা অবস্থান যাই হোক না কেন, মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। সভার সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে কারণ চিহ্নিতকরণ ও বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
সভায় সেপ্টেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনারসহ প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।








