বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্ণীপুর টাউন হল মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিএনপিকে ভূতে ধরেছে, বলুন, কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছে। যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত করা না যায়, তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর যে-ই থাকবে, সেই আরেক হাসিনায় পরিণত হবে।

মামুনুল হক বলেন, ‘তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। কেন করেনি? কারণ তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি প্রমাণ করুক যে তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জুলাই বিপ্লবকে ধারণ করে না। কেন ধারণ করে না? কারণ দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারেনি। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সেক্টর মনে হয় ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়েন; তবেই বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশপন্থি রাজনীতি টিকে থাকবে।’ বিএনপিকে চরম মাশুল গুণতে হবে, যদি গণভোটের জনরায় কার্যকর না করে। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমারই দায়

» নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

» প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

» খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

» দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

» তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

» আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

» স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী

» আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্ণীপুর টাউন হল মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিএনপিকে ভূতে ধরেছে, বলুন, কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছে। যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত করা না যায়, তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর যে-ই থাকবে, সেই আরেক হাসিনায় পরিণত হবে।

মামুনুল হক বলেন, ‘তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। কেন করেনি? কারণ তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি প্রমাণ করুক যে তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জুলাই বিপ্লবকে ধারণ করে না। কেন ধারণ করে না? কারণ দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারেনি। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সেক্টর মনে হয় ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়েন; তবেই বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশপন্থি রাজনীতি টিকে থাকবে।’ বিএনপিকে চরম মাশুল গুণতে হবে, যদি গণভোটের জনরায় কার্যকর না করে। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com