অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বর্তমানে এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, অস্ত্র নয়। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তারাও ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তিনিও ক্ষমতায় থাকতে পারেননি।

তিনি বলেন, জনশক্তি বৃদ্ধির জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘গত নির্বাচনে ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছিল ইসলামের পক্ষে একটি বাক্স। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা কিছু করে, সবকিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে।’

‘ইসলামের নামে যারা অনৈসলামিক কার্যক্রম পরিচালনা করছে, আজ হোক বা কাল দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দাওয়াতি কাজ করতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। যারা দ্বীনের কাজ করবেন, তাদের প্রত্যেকের দরজায় যেতে হবে। তাহলেই জনগণের প্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হবে’-উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

» ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

» জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

» ইসলামপুরে আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিভূত,২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

» ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

» হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বর্তমানে এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, অস্ত্র নয়। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তারাও ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তিনিও ক্ষমতায় থাকতে পারেননি।

তিনি বলেন, জনশক্তি বৃদ্ধির জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘গত নির্বাচনে ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছিল ইসলামের পক্ষে একটি বাক্স। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা কিছু করে, সবকিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে।’

‘ইসলামের নামে যারা অনৈসলামিক কার্যক্রম পরিচালনা করছে, আজ হোক বা কাল দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দাওয়াতি কাজ করতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। যারা দ্বীনের কাজ করবেন, তাদের প্রত্যেকের দরজায় যেতে হবে। তাহলেই জনগণের প্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হবে’-উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com