জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তেরর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার কোড ২২০২ এবং প্রতিটি পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

সূচি অনুযায়ী, আজ প্রথম পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর বিভিন্ন তারিখে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্রের ট্রাংক ট্রেজারি থেকে বের করা যাবে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন এ কে সরকার শাওন।

» পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

» কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও অ্যাগ্রিপালস

» আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

» প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

» জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে ফারাক্কা চুক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়ে বললেন জামায়াত নেতা

» বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

» ইরান যুদ্ধের নেপথ্যে চীনের ভূমিকা কতটা?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তেরর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার কোড ২২০২ এবং প্রতিটি পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

সূচি অনুযায়ী, আজ প্রথম পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর বিভিন্ন তারিখে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্রের ট্রাংক ট্রেজারি থেকে বের করা যাবে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com