সেবাদানকারী প্রতিষ্ঠানও কি দখল আর দাপটের সামনে অসহায়-প্রশ্ন পাটওয়ারীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণকে সেবা দেওয়া প্রতিষ্ঠানও এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে অসহায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে পাটওয়ারী এমন প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা উত্তর, বিশেষ করে মিরপুরে, এমন কোনো জনপ্রতিনিধি কি নেই, যিনি শিনা টানটান করে, মাথা উঁচু করে তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ কিংবা দুদু মিয়ার মতো জনগণের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন?

এনসিপি মুখ্য সমন্বয়ক  লেখেন, অভিযোগ উঠেছে, একটি টিকাকেন্দ্রও ভেঙে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, জনগণের সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠানও কি এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে এতটাই অসহায়?ইসরায়েল গাজায় হাসপাতাল ধ্বংস করলে আমরা প্রতিবাদ করি উল্লেখ করে তিনি লেখেন, বিজেপির বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ উঠলে আমরা প্রশ্ন তুলি। কিন্তু নিজের শহরে জনগণের প্রয়োজনীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠলে আমাদের বুকের পাটা কোথায় যায়?

ক্ষমতা কি এতটাই বড় হয়ে গেল, যে জনগণের অধিকার এতটাই ছোট হয়ে গেল? জনপ্রতিনিধির কাজ ক্ষমতাবানদের সামনে নত হওয়া নয়, জনগণের সামনে দাঁড়ানো বলেও পোস্টে উল্লেখ করেন এনসিপির এ নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একগোছা দোলনচাঁপা

» শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

» কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানে প্রস্তুত: রাজনাথ

» উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

» দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার

» নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

» পিস্তলসহ বাবা-ছেলে আটক

» জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

» আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেবাদানকারী প্রতিষ্ঠানও কি দখল আর দাপটের সামনে অসহায়-প্রশ্ন পাটওয়ারীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণকে সেবা দেওয়া প্রতিষ্ঠানও এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে অসহায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে পাটওয়ারী এমন প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা উত্তর, বিশেষ করে মিরপুরে, এমন কোনো জনপ্রতিনিধি কি নেই, যিনি শিনা টানটান করে, মাথা উঁচু করে তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ কিংবা দুদু মিয়ার মতো জনগণের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন?

এনসিপি মুখ্য সমন্বয়ক  লেখেন, অভিযোগ উঠেছে, একটি টিকাকেন্দ্রও ভেঙে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, জনগণের সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠানও কি এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে এতটাই অসহায়?ইসরায়েল গাজায় হাসপাতাল ধ্বংস করলে আমরা প্রতিবাদ করি উল্লেখ করে তিনি লেখেন, বিজেপির বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ উঠলে আমরা প্রশ্ন তুলি। কিন্তু নিজের শহরে জনগণের প্রয়োজনীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠলে আমাদের বুকের পাটা কোথায় যায়?

ক্ষমতা কি এতটাই বড় হয়ে গেল, যে জনগণের অধিকার এতটাই ছোট হয়ে গেল? জনপ্রতিনিধির কাজ ক্ষমতাবানদের সামনে নত হওয়া নয়, জনগণের সামনে দাঁড়ানো বলেও পোস্টে উল্লেখ করেন এনসিপির এ নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com