কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত  আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ  এলান উইন্ডের সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন ব্যারিস্টার কায়সার কামাল।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে এক সংসদীয় কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল।

সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধিদলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত  আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ  এলান উইন্ডের সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন ব্যারিস্টার কায়সার কামাল।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে এক সংসদীয় কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল।

সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধিদলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com