ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জ্বালানি সংকট, বিদ্যুৎ-গ্যাস ও পানির সমস্যা এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হবে।
আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ ছাড়া মিছিল শেষে তিনি দলের পক্ষ থেকে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেবেন বলেও গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।








