নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিতে গিয়ে প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানান মিয়া গোলাম পরওয়ার। পরে তিনি দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন।

অপরদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো শোকবার্তায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ এবং রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। তিনি প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তার নিষ্ঠা এবং দেশের বিভিন্ন কঠিন সময়ে জনগণের পাশে থাকার কথা স্মরণ করেন।

শোকবার্তায় বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তার নেতৃত্ব, বিনয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান তাঁর উত্তরাধিকারকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।এতে আরও বলা হয়, এই শোকের মুহূর্তে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিতে গিয়ে প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানান মিয়া গোলাম পরওয়ার। পরে তিনি দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন।

অপরদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো শোকবার্তায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ এবং রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। তিনি প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তার নিষ্ঠা এবং দেশের বিভিন্ন কঠিন সময়ে জনগণের পাশে থাকার কথা স্মরণ করেন।

শোকবার্তায় বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তার নেতৃত্ব, বিনয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান তাঁর উত্তরাধিকারকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।এতে আরও বলা হয়, এই শোকের মুহূর্তে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com