‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতির বদলে অনেক ক্ষেত্রে তা আরও নাজুক হয়েছে। তৈরি পোশাক খাতে প্রায় ২০ হাজার মানুষের বেকারত্ব, প্রতিদিন গড়ে ১০ জনের খুন, মাত্রাতিরিক্ত লোডশেডিং ও জ্বালানি সংকট সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দিচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, মানুষ হত্যার ঘটনায় পুলিশ অনেক সময় খুনিদের গ্রেপ্তার করলেও পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে বিচার হয় না। নিম্ন আদালতে বিচার শেষে রায় ঘোষণা হলেও সেই রায় কার্যকর হয় না। তার ভাষায়, ‘আদালতের অন্দরে বিচার পথ হারায়।’

রেজাউল করীম বলেন, জনগণের প্রত্যাশা ছিল অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধ সংঘটনের আগেই অপরাধীদের নিষ্ক্রিয় করা হবে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লোডশেডিং কমানো, জ্বালানি সংকটের সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে মুফতি রেজাউল করীম বলেন, তারা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বারবার বলে আসছেন। কিন্তু এ বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত একটি বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি।

তিনি আরও বলেন, সংস্কারের অন্যান্য বিষয়েও সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে। সাংবিধানিক সুযোগ ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

মুফতি রেজাউল করীম বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার করে দেশ থেকে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, সরকার যদি সংস্কার না করে, তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

» সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

» অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

» ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

» চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

» এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

» নতুন বাংলাদেশে আর গুম দেখতে চাই না: ফুয়াদ

» আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না: রিজভী

» আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতির বদলে অনেক ক্ষেত্রে তা আরও নাজুক হয়েছে। তৈরি পোশাক খাতে প্রায় ২০ হাজার মানুষের বেকারত্ব, প্রতিদিন গড়ে ১০ জনের খুন, মাত্রাতিরিক্ত লোডশেডিং ও জ্বালানি সংকট সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দিচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, মানুষ হত্যার ঘটনায় পুলিশ অনেক সময় খুনিদের গ্রেপ্তার করলেও পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে বিচার হয় না। নিম্ন আদালতে বিচার শেষে রায় ঘোষণা হলেও সেই রায় কার্যকর হয় না। তার ভাষায়, ‘আদালতের অন্দরে বিচার পথ হারায়।’

রেজাউল করীম বলেন, জনগণের প্রত্যাশা ছিল অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধ সংঘটনের আগেই অপরাধীদের নিষ্ক্রিয় করা হবে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লোডশেডিং কমানো, জ্বালানি সংকটের সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে মুফতি রেজাউল করীম বলেন, তারা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বারবার বলে আসছেন। কিন্তু এ বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত একটি বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি।

তিনি আরও বলেন, সংস্কারের অন্যান্য বিষয়েও সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে। সাংবিধানিক সুযোগ ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

মুফতি রেজাউল করীম বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার করে দেশ থেকে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, সরকার যদি সংস্কার না করে, তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com