সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বললেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব এলাকায় সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

বান্দরবান কে এস আই মিলনায়তনে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এনসিপির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ অনেক বেশি কষ্টসাধ্য। যারা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করেন, সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

» পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

» সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

» ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের

» অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত

» পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক

» তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বললেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব এলাকায় সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

বান্দরবান কে এস আই মিলনায়তনে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এনসিপির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ অনেক বেশি কষ্টসাধ্য। যারা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করেন, সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com