ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের বাস টার্মিনাল-সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের একটি ছাত্রাবাস থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি রাইফেলের তাজা বুলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল (৩৩), নাসিব রহমান অন্তর (২১) ও আব্দুল হাই (২৩) নামে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, গ্রেফতার ফয়সাল শহরের পাগলাকানাইয়ে ভাড়া থাকলেও গোপনে বাস টার্মিনাল এরিয়ায় ওই ছাত্রাবাসে কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল। আজ গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি ইউনিট অভিযান চালানোর সময় সঙ্গে থাকা আরও দুই সহযোগীসহ একটি দেশীয় ওয়ানশুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
অপরদিকে, গ্রেফতারকৃত অন্তর ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে এবং আব্দুল হাই মডার্ন মোড় এলাকার শওকত আলীর ছেলে।








