বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যুবদলের সভাপতি-সেক্রেটারির সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা দলের এই গুরুত্বপূর্ণ সময়ে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুবদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, রুহুল কবির রিজভীর বলিষ্ঠ ও ত্যাগী নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলসহ সকল অঙ্গ-সংগঠন আগামী দিনে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করবে।

এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এর আগে গত ১৫ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সাক্ষাৎকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদস্থ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

» মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই

» কিশোর গ্যংয়ের ৩ সদস্য গ্রেফতার

» বাংলাদেশি প্রবাসীদের বৈরুত দূতাবাসের সতর্কতা বার্তা

» রাতে ঘর ঝাড়ু দিলে কি অমঙ্গল হয়?

» ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, আহত বাবা

» হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

» চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

» বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে : হামিদুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যুবদলের সভাপতি-সেক্রেটারির সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা দলের এই গুরুত্বপূর্ণ সময়ে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুবদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, রুহুল কবির রিজভীর বলিষ্ঠ ও ত্যাগী নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলসহ সকল অঙ্গ-সংগঠন আগামী দিনে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করবে।

এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এর আগে গত ১৫ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সাক্ষাৎকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদস্থ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com