‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, রাস্তার সমস্যা, কোথায় অন্য কোনো সমস্যা এসব বিষয়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে খালেদা জিয়ার ৮২তম ও মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নেতাকর্মীদের সরাসরি জনগণের কথা শুনে তাদের সমস্যাগুলো তার কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আপনারা সমস্যাগুলো আমার কাছে নিয়ে আসবেন, আমি সমাধানের চেষ্টা করব। যেকোনো সময়, যেকোনো জায়গায় ডাকলে আমাকে পাওয়া যাবে।

ঢাকা মহানগরের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য শনিবার নগর ভবন খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, যেকোনো অভিযোগ ও পরামর্শ নিয়ে সেখানে আসতে পারবেন।

তিনি বলেন, বিএনপির সংগ্রাম এখনো শেষ হয়নি, বরং সংগ্রামের একটি পর্যায় শেষ করে দলটি আরেকটি পর্যায়ে এসেছে। সংগ্রামের একটা পর্যায় শেষ করে আরেকটা পর্যায়ে আমরা এসেছি। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে যে ষড়যন্ত্র চলছে, তা শুধু সরকার নয়, বিএনপিকেই দলীয় আদর্শ ও সাংগঠনিক শক্তি দিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

ঢাকা শহরের আগামী নির্বাচন বিএনপির জন্য একটি পরীক্ষা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। নিজ নিজ এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, রাস্তার সমস্যা, কোথায় অন্য কোনো সমস্যা এসব বিষয়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে খালেদা জিয়ার ৮২তম ও মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নেতাকর্মীদের সরাসরি জনগণের কথা শুনে তাদের সমস্যাগুলো তার কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আপনারা সমস্যাগুলো আমার কাছে নিয়ে আসবেন, আমি সমাধানের চেষ্টা করব। যেকোনো সময়, যেকোনো জায়গায় ডাকলে আমাকে পাওয়া যাবে।

ঢাকা মহানগরের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য শনিবার নগর ভবন খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, যেকোনো অভিযোগ ও পরামর্শ নিয়ে সেখানে আসতে পারবেন।

তিনি বলেন, বিএনপির সংগ্রাম এখনো শেষ হয়নি, বরং সংগ্রামের একটি পর্যায় শেষ করে দলটি আরেকটি পর্যায়ে এসেছে। সংগ্রামের একটা পর্যায় শেষ করে আরেকটা পর্যায়ে আমরা এসেছি। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে যে ষড়যন্ত্র চলছে, তা শুধু সরকার নয়, বিএনপিকেই দলীয় আদর্শ ও সাংগঠনিক শক্তি দিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

ঢাকা শহরের আগামী নির্বাচন বিএনপির জন্য একটি পরীক্ষা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। নিজ নিজ এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com