আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, ‘যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হঠকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে। আপনারা বুঝতে পারছেন, আমরা কোন দিকে যাচ্ছি। গণতান্ত্রিকভাবে যখন আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে হঠকারিতা বলা হচ্ছে, বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে। এটা কতদিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে-আপনাদের, আমাদের সবাইকে মিলেই।’

রাস্তায় বসে বিক্ষোভ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে বিরোধী দল রাস্তায় নামলে সেটিকে বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে। তিনি বলেন, ‘বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র।’

সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে।

দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করা সাংবাদিকেরা অনুষ্ঠানে চব্বিশের জুলাই এবং তার পরবর্তী সময়ে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক: পানিসম্পদ মন্ত্রী

» আমরাও চাই সরকার সফল হোক, সরকারকে ৬ পরামর্শ চরমোনাই পীরের

» আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না: নাহিদ ইসলাম

» ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

» পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদায় পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফতার

» সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

» বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

» প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

» ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, ‘যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হঠকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে। আপনারা বুঝতে পারছেন, আমরা কোন দিকে যাচ্ছি। গণতান্ত্রিকভাবে যখন আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে হঠকারিতা বলা হচ্ছে, বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে। এটা কতদিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে-আপনাদের, আমাদের সবাইকে মিলেই।’

রাস্তায় বসে বিক্ষোভ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে বিরোধী দল রাস্তায় নামলে সেটিকে বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে। তিনি বলেন, ‘বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র।’

সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে।

দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করা সাংবাদিকেরা অনুষ্ঠানে চব্বিশের জুলাই এবং তার পরবর্তী সময়ে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com