ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লবী থানা জানায়, গত ২৪ ঘন্টায় পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আব্দুর রহমান, মো. নাদিম, মো. জাবেদ, মো. শামীম, মো. হাসরা, মো. ফিরোজ, মো. মুন্নাফ, মো. সুমন, মো. রাশেদুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. ফয়সাল, মো. রাকিবুল ইসলাম ফাহাদ, মো. উজ্জ্বল, মো. শাওয়ান, মো. হৃদয় হোসেন, মো. উজ্জ্বল হোসেন ওরফে রায়হান, প্রান্ত দাস, রাতুল, ছিয়াম, মো. আব্দুল্লাহ, মুন্নাফ, মো. শাকিন, রেশমা, রাজু, মো. মনিরুল ইসলাম, রাকাত হোসেন ও মো. সুমন মিয়া।
যাত্রাবাড়ী থানা জানায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আজিম, মো. হোসেন, মো. ইব্রাহিম হোসেন, মো. তরিকুল ইসলাম, মো. রবিন, রাশেদ মাহমুদ, নুরুল আজিম, ইফরাত জাহান তিশন, মো. জাহাঙ্গীর আলম, মো. আলাউদ্দিন, শান্ত ইসলাম, মো. ফয়সাল আহাম্মেদ, মো. রিফাত, আবুল হাসান, মো. রাজু, মো. সাখাওয়াত হোসেন, মো. আসিফ, শফিকুল ইসলাম, মো. সজল, মুন্না খান, শফিকুল ইসলাম, সাব্বির, মো. রূপক মিয়া ও মো. শাওন।
অপরদিকে মুগদা থানা জানায়, গত ২৪ ঘণ্টায় মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. সাজ্জাদ মোল্লা ওরফে শিশির, মো. মুরাদ হোসেন, মো. ইয়াছিন, মো. মহসীন, মো. শফিকুল ইসলাম, মো. রিয়াদ, মো. শাহা আলম, মো. সিয়াম, মো. সজীব খান, মো. রাসেল, মো. হাবিব ও সোহেল শেখ।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।








