অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় বললেন, অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে।

মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।

সংবাদ সম্মেলনে দলের আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।

গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেওয়ার বিধান তৈরি করেছে বিএনপি। এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ-উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ: নজরুল ইসলাম খান

» ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

» বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

» দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

» মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

» সরকারের ১৮০ দিন : সাফল্য তুলে ধরে ই-বুক প্রকাশ

» বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানো হবে : বাণিজ্যমন্ত্রী

» স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ১০ জন গ্রেফতার

» মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

» ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ, সুপারভাইজারকে অব্যাহতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় বললেন, অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে।

মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।

সংবাদ সম্মেলনে দলের আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।

গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেওয়ার বিধান তৈরি করেছে বিএনপি। এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ-উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com