ফাইল ছবি
অনলাইন ডেস্ক : এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
তিনি আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের অন্যতম পথ খুলে দেবে। শিক্ষক নিয়োগ হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়, কোনো স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়। তাই শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষায় এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।’








