এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সমমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ছাত্রদল বলেছে, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকের তরুণরাই আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই তাদের প্রত্যাশা।

ছাত্রদল প্রত্যাশা করেছে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করবে।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ছাত্রদল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই : জয়নাল আবেদীন

» ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

» পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম

» গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

» বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব : দীনেশ ত্রিবেদী

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সমমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ছাত্রদল বলেছে, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকের তরুণরাই আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই তাদের প্রত্যাশা।

ছাত্রদল প্রত্যাশা করেছে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করবে।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ছাত্রদল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com