উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার জন্য আমরা জানি জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টি, রোদ, তাপ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিব‌র্তিত হচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিরোধে সরকার কাজ করে যাচ্ছে।

রবিবার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ, অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য মন্ত্রী বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বৃক্ষায়ণ, সবুজায়নের গুরুত্ব সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে বলে জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এই সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ। প্রতিবছর ৫ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে। এ লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০ টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি হস্তান্তরে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

» বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে

» শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ

» জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

» শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

» ভিমরুলির ভাসমান বাজারে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারার স্বাদে

» বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

» আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সূচি প্রকাশ

» সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত :জামায়াতের আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার জন্য আমরা জানি জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টি, রোদ, তাপ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিব‌র্তিত হচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিরোধে সরকার কাজ করে যাচ্ছে।

রবিবার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ, অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য মন্ত্রী বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বৃক্ষায়ণ, সবুজায়নের গুরুত্ব সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে বলে জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এই সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ। প্রতিবছর ৫ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে। এ লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০ টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com