পশ্চিমবঙ্গের বন্যায় ভুটানকে দায়ী, ক্ষতিপূরণ চাইলেন মমতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের জন্য প্রতিবেশী ভুটানকেই দায়ী করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের ছাড়া পানিতেই এত বড় দুর্যোগ ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় ভুটানের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার (১৩ অক্টোবর) বন্যা কবলিত জলপাইগুড়ি জেলার নাগরাকাটাসহ বেশ কিছু জায়গা পরিদর্শনে যান মমতা। সেখানেই ত্রাণ বন্টনের সময় তিনি বলেন ‘ভুটানের পানিতে এত বড় ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘদিন ধরে বলছি, ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করা উচিত এবং সেখানে পশ্চিমবঙ্গকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা উচিত।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে এই যে ভুটানের পানিতে এত বড় ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণটাও দিক। কারণ সবটাই তো পশ্চিমবঙ্গ সরকারকেই করতে হয়। না দিল্লি না অন্য কেউ একটা পয়সাও দেয় না।’

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ‘ভুটান থেকে আসা ওই পানির সঙ্গে ডলোমাইট আসছে, এর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হচ্ছে।’ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে উত্তরবঙ্গে ২৭ জনের মৃত্যু হয়। নষ্ট হয় সরকারি সম্পত্তি, কৃষি জমি, বহু ভবন। ভিটে হারিয়ে শিবিরে আশ্রয় নিতে হয় কয়েক হাজার মানুষকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পশ্চিমবঙ্গের বন্যায় ভুটানকে দায়ী, ক্ষতিপূরণ চাইলেন মমতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের জন্য প্রতিবেশী ভুটানকেই দায়ী করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের ছাড়া পানিতেই এত বড় দুর্যোগ ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় ভুটানের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার (১৩ অক্টোবর) বন্যা কবলিত জলপাইগুড়ি জেলার নাগরাকাটাসহ বেশ কিছু জায়গা পরিদর্শনে যান মমতা। সেখানেই ত্রাণ বন্টনের সময় তিনি বলেন ‘ভুটানের পানিতে এত বড় ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘদিন ধরে বলছি, ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করা উচিত এবং সেখানে পশ্চিমবঙ্গকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা উচিত।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে এই যে ভুটানের পানিতে এত বড় ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণটাও দিক। কারণ সবটাই তো পশ্চিমবঙ্গ সরকারকেই করতে হয়। না দিল্লি না অন্য কেউ একটা পয়সাও দেয় না।’

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ‘ভুটান থেকে আসা ওই পানির সঙ্গে ডলোমাইট আসছে, এর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হচ্ছে।’ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে উত্তরবঙ্গে ২৭ জনের মৃত্যু হয়। নষ্ট হয় সরকারি সম্পত্তি, কৃষি জমি, বহু ভবন। ভিটে হারিয়ে শিবিরে আশ্রয় নিতে হয় কয়েক হাজার মানুষকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com