ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের উদ্যোগে আলেমদের নিয়ে জাতীয় সম্মেলন আগামীকাল (শনিবার) সকাল ৯টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বাংলাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম। এছাড়াও জাতীয় নেতা ও শীর্ষ ওলামারা বক্তব্য রাখবেন।
বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় ওলামা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগের আবুল কালাম আজাদ শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।








