বেতন বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি : বেতন বোনাসের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতীসহ বিক্ষোভ মিছিল করেছে দেশ বন্ধু পলিমার লিমিটেড কারখানার শ্রমিকরা।

সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানটির মুল ফটকের সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করে। এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে সাড়ে ৫০০ শ্রমিক কর্মরত রয়েছে। গত কয়েক বছর ধরে মালিক পক্ষ ঠিকমত শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। একই সাথে গত ৩ বছরের ইনক্রিমেন্টের টাকাও পাওনা রয়েছে শ্রমিকরা। তাদের পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে হুমকী ও ভয়ভীতি মুখে পড়তে হচ্ছে তাদের। এ অবস্থায় কর্মবিরতীসহ বিক্ষোভ মিছিল করে শতশত শ্রমিকরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।

এদিকে এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, সকালে দেশবন্ধু পলিমার কারখানাটিতে শ্রমিক আন্দোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধে শ্রমিকদের আশাস দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

» উজানের ঢলে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

» ইসলামপুর পৌরসভার উন্মূক্ত বাজেট ঘোষণা

» বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

» আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

» জলবায়ু অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

» নওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

» শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

» ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

» বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেতন বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি : বেতন বোনাসের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতীসহ বিক্ষোভ মিছিল করেছে দেশ বন্ধু পলিমার লিমিটেড কারখানার শ্রমিকরা।

সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানটির মুল ফটকের সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করে। এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে সাড়ে ৫০০ শ্রমিক কর্মরত রয়েছে। গত কয়েক বছর ধরে মালিক পক্ষ ঠিকমত শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। একই সাথে গত ৩ বছরের ইনক্রিমেন্টের টাকাও পাওনা রয়েছে শ্রমিকরা। তাদের পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে হুমকী ও ভয়ভীতি মুখে পড়তে হচ্ছে তাদের। এ অবস্থায় কর্মবিরতীসহ বিক্ষোভ মিছিল করে শতশত শ্রমিকরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।

এদিকে এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, সকালে দেশবন্ধু পলিমার কারখানাটিতে শ্রমিক আন্দোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধে শ্রমিকদের আশাস দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com