আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নে কক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম 

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।  জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি মনে করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে নিম্নে কক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নে কক্ষে পিআরের পক্ষে নই।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে আগামী নির্বাচনে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সেটি বৃদ্ধি পাবে। সারজিস আলম নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনে যেতে পারে বা কোন জোটগতভাবেও যেতে পারে। যদি জোট হয় তাহলে সমঝোতা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামেই নির্বাচন করবে এবং প্রত্যাশিত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। খুব দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও এনসিপি জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এ সময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

» উজানের ঢলে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

» ইসলামপুর পৌরসভার উন্মূক্ত বাজেট ঘোষণা

» বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

» আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

» জলবায়ু অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

» নওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

» শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

» ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

» বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নে কক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম 

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।  জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি মনে করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে নিম্নে কক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নে কক্ষে পিআরের পক্ষে নই।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে আগামী নির্বাচনে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সেটি বৃদ্ধি পাবে। সারজিস আলম নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনে যেতে পারে বা কোন জোটগতভাবেও যেতে পারে। যদি জোট হয় তাহলে সমঝোতা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামেই নির্বাচন করবে এবং প্রত্যাশিত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। খুব দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও এনসিপি জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এ সময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com