‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি!’

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের কথা তুলে ধরে বলেন, ‘আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিল, তখন বিচার করেন নাই কেন? আমাদের খোঁজ নেন নাই কেন? মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর, সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের! এরপর সবাই তাকে থামানোর জন্য চলে আসে! কারণ মঞ্চে বসা জুলাই বিক্রেতাদের মুখ কালা হয়ে যাচ্ছিলো…’।

তিনি আরও বলেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো? তাদের কারণে নাকি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে! তারাই যদি এতো শক্তিশালী হয়, নেপালের তরুণদের মতো তাদেরই তো ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু ক্ষমতা তো দূরে থাক, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে নাকি জামায়াতের কোলে উঠতে হয়েছে।’

আগে একবার এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছিলেন, ‘আর যাই করি, জামায়াতের সঙ্গে জোট করবো না! জামায়াতে নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না!’ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে!’

অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আপনারা কেমন, আমরা তো জানি! বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না! ১৮ মাসের অহংকার ও মানুষকে অবমূল্যায়ন করার খেসারত আপনাদের এভাবেই দিতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

» ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

» প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে জালিয়াতি, প্রতারক গ্রেফতার

» হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বিরক্তিকর মেসেজ থেকে মুক্তি দেবে

» তুমি নগ্ন হয়েছিলে— নীল ছবিতে অভিনয় নিয়ে সানিকে যা বলেছিলেন বাবা-মা

» এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি!’

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের কথা তুলে ধরে বলেন, ‘আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিল, তখন বিচার করেন নাই কেন? আমাদের খোঁজ নেন নাই কেন? মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর, সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের! এরপর সবাই তাকে থামানোর জন্য চলে আসে! কারণ মঞ্চে বসা জুলাই বিক্রেতাদের মুখ কালা হয়ে যাচ্ছিলো…’।

তিনি আরও বলেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো? তাদের কারণে নাকি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে! তারাই যদি এতো শক্তিশালী হয়, নেপালের তরুণদের মতো তাদেরই তো ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু ক্ষমতা তো দূরে থাক, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে নাকি জামায়াতের কোলে উঠতে হয়েছে।’

আগে একবার এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছিলেন, ‘আর যাই করি, জামায়াতের সঙ্গে জোট করবো না! জামায়াতে নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না!’ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে!’

অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আপনারা কেমন, আমরা তো জানি! বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না! ১৮ মাসের অহংকার ও মানুষকে অবমূল্যায়ন করার খেসারত আপনাদের এভাবেই দিতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com