দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দলমত নির্বিশেষে  সবার সহযোগিতা নিয়ে ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ করার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৩ আগস্ট) ঢাকার ১৫ নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন।

প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক মানসিকতা, সেই মানসিকতা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় আমার দায়িত্ব।

তিনি বলেন, গতকাল উত্তরখানের ঘটনায় আমার পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং প্রশাসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার পরিচ্ছন্ন কর্মীদের উপর নির্বিচারে বহিরাগতদেরকে এনে মারপিট করেছে, তাদের পক্ষে আমাকে যেতে হয়েছে। আমি সেখানে গিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তারা মিছিল করেছে, বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এটা আমার নৈতিক দায়িত্ব ছিল, আমি দল-মত নির্বিশেষে সকল নাগরিকের পাশে নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করে যাব।

উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক জানান,১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম বাকি উন্নয়ন কাজ চলমান থাকবে। আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব।

এবার কোরবানিতে নগরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেছে এবং সিটি করপোরেশনের কর্মীদের সময়মতো ও দ্রুত নির্দিষ্ট স্থানে ময়লা অপসারণ করার কারণে এবার কোরবানিতে কোনো দুর্গন্ধ হয়নি এবং নগরবাসী স্বস্তিতে ছিল বলে জানান প্রশাসক।

প্রশাসন বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে দলীয় কর্মীদের বাইরে যে–কোনো কেউ আমাকে ভোট দিতে পারে। জয় পরাজয় যাই হোক এলাকার উন্নয়নে কাজ করে যাব।

ডিএনসিসি প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা। এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসবাস করেন এবং সমাজ উন্নয়নে আমি সবাইকে নিয়ে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি জানান, একার পক্ষে কখনো কোনো কাজ করা সম্ভব নয়, সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দলমত নির্বিশেষে  সবার সহযোগিতা নিয়ে ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ করার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৩ আগস্ট) ঢাকার ১৫ নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন।

প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক মানসিকতা, সেই মানসিকতা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় আমার দায়িত্ব।

তিনি বলেন, গতকাল উত্তরখানের ঘটনায় আমার পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং প্রশাসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার পরিচ্ছন্ন কর্মীদের উপর নির্বিচারে বহিরাগতদেরকে এনে মারপিট করেছে, তাদের পক্ষে আমাকে যেতে হয়েছে। আমি সেখানে গিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তারা মিছিল করেছে, বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এটা আমার নৈতিক দায়িত্ব ছিল, আমি দল-মত নির্বিশেষে সকল নাগরিকের পাশে নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করে যাব।

উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক জানান,১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম বাকি উন্নয়ন কাজ চলমান থাকবে। আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব।

এবার কোরবানিতে নগরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেছে এবং সিটি করপোরেশনের কর্মীদের সময়মতো ও দ্রুত নির্দিষ্ট স্থানে ময়লা অপসারণ করার কারণে এবার কোরবানিতে কোনো দুর্গন্ধ হয়নি এবং নগরবাসী স্বস্তিতে ছিল বলে জানান প্রশাসক।

প্রশাসন বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে দলীয় কর্মীদের বাইরে যে–কোনো কেউ আমাকে ভোট দিতে পারে। জয় পরাজয় যাই হোক এলাকার উন্নয়নে কাজ করে যাব।

ডিএনসিসি প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা। এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসবাস করেন এবং সমাজ উন্নয়নে আমি সবাইকে নিয়ে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি জানান, একার পক্ষে কখনো কোনো কাজ করা সম্ভব নয়, সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com