ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতাররকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) ও ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর গ্রামের সবুজ মিয়া (২৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতাররকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) ও ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর গ্রামের সবুজ মিয়া (২৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com