ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগের তৃতীয় পর্ব

[ঢাকা, ১৯ জুলাই, ২০২৬] শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করতে নিজেদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ -এর তৃতীয় পর্ব সফলভাবে আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

সম্প্রতি গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এই সেশনটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম আসিফ।

এর আগের পর্বগুলোতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিসিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এইচ. এম. ফাইরোজ।

সেই ধারাবাহিকতায় আজকের সেশনে কর্পোরেট জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এএফএম আসিফ এবং নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে এই খাতের নানান দিক তুলে ধরেন।

সেখানে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। একইসঙ্গে প্রতিযোগিতাপূর্ণ কর্মক্ষেত্রে প্রবেশের আগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্পোরেট জগতের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই আয়োজন চলাকালীন শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ প্রসারে ইউসিবিডি এবং বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন এবং ক্যারিয়ার সচেতনতা তৈরিতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

‘ক্যাম্পাস টু কর্পোরেট’ এর তৃতীয় পর্ব সম্পর্কে এসটিএস গ্রুপ ও ইউসিবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, “আজকের এই আয়োজন ইউসিবিডির জন্য অত্যন্ত অর্থবহ ও কৌশলগত একটি পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হলো, যা আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে। জনাব আসিফের মতো একজন দূরদর্শী কর্পোরেট ব্যক্তিত্বের দিকনির্দেশনা ও মেন্টরশিপ আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রে সফল হওয়ার আত্মবিশ্বাস জোগাবে।”

সেশনটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বেঙ্গল মিটের সিইও বলেন, “আগামী দিনের লিডারদের প্রস্তুত করতে কর্পোরেট বাস্তবতার সঙ্গে একাডেমিক কাঠামোর সমন্বয় ঘটানো জরুরি। ইউসিবিডির শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করেছে। কর্পোরেট জগতে ইতিবাচক প্রভাব তৈরি করার দারুণ সম্ভাবনা রয়েছে এই শিক্ষার্থীদের মাঝে।”

শিক্ষার্থীদের সঙ্গে অতিথি বক্তার ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগটি ইউসিবিডির শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে কর্পোরেট জগতের কার্যকর সেতুবন্ধন তৈরির একটি সফল প্রয়াস, যা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা জোগাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুলশানে আওয়ামী লীগের মিছিল: আরও ৪ জন কারাগারে

» রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

» চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

» শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

» যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মন্ত্রী -প্রতিমন্ত্রী

» প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম

» গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের

» জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

» রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম

» বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগের তৃতীয় পর্ব

[ঢাকা, ১৯ জুলাই, ২০২৬] শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করতে নিজেদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ -এর তৃতীয় পর্ব সফলভাবে আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

সম্প্রতি গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এই সেশনটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম আসিফ।

এর আগের পর্বগুলোতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিসিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এইচ. এম. ফাইরোজ।

সেই ধারাবাহিকতায় আজকের সেশনে কর্পোরেট জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এএফএম আসিফ এবং নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে এই খাতের নানান দিক তুলে ধরেন।

সেখানে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। একইসঙ্গে প্রতিযোগিতাপূর্ণ কর্মক্ষেত্রে প্রবেশের আগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্পোরেট জগতের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই আয়োজন চলাকালীন শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ প্রসারে ইউসিবিডি এবং বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন এবং ক্যারিয়ার সচেতনতা তৈরিতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

‘ক্যাম্পাস টু কর্পোরেট’ এর তৃতীয় পর্ব সম্পর্কে এসটিএস গ্রুপ ও ইউসিবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, “আজকের এই আয়োজন ইউসিবিডির জন্য অত্যন্ত অর্থবহ ও কৌশলগত একটি পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হলো, যা আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে। জনাব আসিফের মতো একজন দূরদর্শী কর্পোরেট ব্যক্তিত্বের দিকনির্দেশনা ও মেন্টরশিপ আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রে সফল হওয়ার আত্মবিশ্বাস জোগাবে।”

সেশনটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বেঙ্গল মিটের সিইও বলেন, “আগামী দিনের লিডারদের প্রস্তুত করতে কর্পোরেট বাস্তবতার সঙ্গে একাডেমিক কাঠামোর সমন্বয় ঘটানো জরুরি। ইউসিবিডির শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করেছে। কর্পোরেট জগতে ইতিবাচক প্রভাব তৈরি করার দারুণ সম্ভাবনা রয়েছে এই শিক্ষার্থীদের মাঝে।”

শিক্ষার্থীদের সঙ্গে অতিথি বক্তার ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগটি ইউসিবিডির শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে কর্পোরেট জগতের কার্যকর সেতুবন্ধন তৈরির একটি সফল প্রয়াস, যা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা জোগাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com