ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘সংবিধান পুনর্লিখন তো দূরের কথা বিএনপি বাংলাদেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না। তারা আবার বিএনপি ও আওয়ামী লীগের দ্বি-দলীয় পুরনো ধারায় ফিরিয়ে নিতে চায়। কারণ তারা মনে করে এতে তাদের সুবিধা, একবার আওয়ামী লীগ একবার বিএনপি। জুলাই পরবর্তী বাংলাদেশে একটা কথাই বলে দিতে চাই, যদি পুরনো ধারা থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে আপনাদেরও ভিন্ন কোনো গন্তব্য হওয়ার কারণ নেই।’
এ সময় মামুনুল হক তার বক্তব্যে বলেন, আজ সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, রাজনৈতিক দলের ঐতিহ্যের অহংকারে এবং নিজেদের অতীত নেতৃবৃন্দের ঐতিহ্যের ওপর ভর করে আগামীর বাংলাদেশ কে তারা পরিচালনা করতে চায়। আমি মনে করি এটি বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি এই ভুল না শোধরায় তাহলে বিএনপিকে এর জন্য চরম মাশুল গুনতে হবে। আর দুর্ভাগ্য হলো শুধু বিএনপিকেই মাশুল গুনতে হবে তা নয়। সেই মাশুল আমাদেরকেও গুনতে হবে। অতীতে আমরা দেখেছি, ভুল করে বিএনপি একা আর সাফার হতে হয় আমাদের সকলের। তাই আমরা বিএনপিকে সতর্ক করছি এই ভুলগুলো যেন তারা না করে।
কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে গণভোটের রায় বাস্তবায়ন, তেল বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।








