জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী রাজনীতিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ এবং গণমুখী উদ্যোগ আরও জোরদার করতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী আদর্শের মানবিক চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মামুনুল হক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রমুখ।

প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় গমন করেন। সেখান থেকে ফেরার পথে তিনি হাটহাজারী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

» কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা

» সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

» আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

» অপকর্মে বিএনপি আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

» দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

» হোয়াটসঅ্যাপে আইফোন কলে যুক্ত হচ্ছে নতুন মাইক কন্ট্রোল ফিচার

» জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে: মামুনুল হক

» জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

» সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী রাজনীতিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ এবং গণমুখী উদ্যোগ আরও জোরদার করতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী আদর্শের মানবিক চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মামুনুল হক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রমুখ।

প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় গমন করেন। সেখান থেকে ফেরার পথে তিনি হাটহাজারী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com