সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে গান-বাজনা ও পশ্চিমা সংস্কৃতির আদলে মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই ক্ষোভ প্রকাশ করেন।

হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক। এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে মার্কিনীদের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।

বিবৃতিতে সাজিদুর রহমান আরও বলেন, যে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে মজলুম মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে এবং ফিলিস্তিনসহ সারাবিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলছে। তাদের খুশি করতে বাংলাদেশের হৃদপিণ্ডখ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কতিপয় রাজনীতিকের মুখে এই আয়োজনকে ‘গণতান্ত্রিক মূল্যবোধ’ কিংবা ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ বলে জাস্টিফাই করার নির্লজ্জ চেষ্টা এদেশের আপামর তৌহিদি জনতার ধর্মীয় চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধকে চরমভাবে অবমূল্যায়ন করার শামিল।

হেফাজত মহাসচিব তার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান। তিনি সরকারকে অবিলম্বে এই ধরনের জাতীয় সংবেদনশীল ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করার এবং ভবিষ্যতে ভিনদেশি প্রভুদের সন্তুষ্ট করার লক্ষ্যে এমন আত্মঘাতী ও জাতীয় মর্যাদা হানিকর আয়োজন থেকে চিরতরে বিরত থাকার জোর আহ্বান জানান।

অন্যথায় এদেশের তৌহিদি জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুক্তির আগেই বিতর্কে ‘কুইন টু’

» সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

» ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

» এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

» সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম

» সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

» এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের

» মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ দেখে নিন

» জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে গান-বাজনা ও পশ্চিমা সংস্কৃতির আদলে মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই ক্ষোভ প্রকাশ করেন।

হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক। এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে মার্কিনীদের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।

বিবৃতিতে সাজিদুর রহমান আরও বলেন, যে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে মজলুম মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে এবং ফিলিস্তিনসহ সারাবিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলছে। তাদের খুশি করতে বাংলাদেশের হৃদপিণ্ডখ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কতিপয় রাজনীতিকের মুখে এই আয়োজনকে ‘গণতান্ত্রিক মূল্যবোধ’ কিংবা ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ বলে জাস্টিফাই করার নির্লজ্জ চেষ্টা এদেশের আপামর তৌহিদি জনতার ধর্মীয় চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধকে চরমভাবে অবমূল্যায়ন করার শামিল।

হেফাজত মহাসচিব তার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান। তিনি সরকারকে অবিলম্বে এই ধরনের জাতীয় সংবেদনশীল ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করার এবং ভবিষ্যতে ভিনদেশি প্রভুদের সন্তুষ্ট করার লক্ষ্যে এমন আত্মঘাতী ও জাতীয় মর্যাদা হানিকর আয়োজন থেকে চিরতরে বিরত থাকার জোর আহ্বান জানান।

অন্যথায় এদেশের তৌহিদি জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com