বিদেশে গণঅভ্যুত্থানের পর পুলিশ পালানোর নজির নেই: টুকু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির নেই। বাংলাদেশে চারদিন কোথাও পুলিশ ছিল না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম-হত্যা ও নির্যাতন করেছে।’

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ কারণে নিজের অপরাধবোধ থেকে একদিনে সব পালিয়ে গেছে। এরশাদও কিন্তু স্বৈরাচার ছিলেন। তারও কিন্তু পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে একবারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি। বাংলাদেশে কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নাই। এ জেনারেশন সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চায়। তারেক রহমানের কথা বার্তায় মানুষ আশ্বস্ত হচ্ছেন। তারা বলছেন উনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রয়োজন। আল্লাহর রহমতে উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবেন।’

এসময় প্রভাতী সংঘের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশে গণঅভ্যুত্থানের পর পুলিশ পালানোর নজির নেই: টুকু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির নেই। বাংলাদেশে চারদিন কোথাও পুলিশ ছিল না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম-হত্যা ও নির্যাতন করেছে।’

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ কারণে নিজের অপরাধবোধ থেকে একদিনে সব পালিয়ে গেছে। এরশাদও কিন্তু স্বৈরাচার ছিলেন। তারও কিন্তু পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে একবারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি। বাংলাদেশে কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নাই। এ জেনারেশন সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চায়। তারেক রহমানের কথা বার্তায় মানুষ আশ্বস্ত হচ্ছেন। তারা বলছেন উনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রয়োজন। আল্লাহর রহমতে উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবেন।’

এসময় প্রভাতী সংঘের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com