হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটা থানার এক হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম আবদুল জলিল (৫২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা।

শনিবার  র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, আবদুল জলিল পাথরঘাটা থানায় দায়ের করা এক হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হত্যা মামলার ওই আসামি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ট্রাকচালক হোসেন হত্যা : হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

» ইউটিউবের মনিটাইজেশনে আসছে নতুন নিয়ম, বাড়ছে ওয়াচটাইম ও ভিউয়ের শর্ত

» রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি

» জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

» বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার

» শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

» পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক

» লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

» সিএনজি চালককে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই

» চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটা থানার এক হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম আবদুল জলিল (৫২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা।

শনিবার  র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, আবদুল জলিল পাথরঘাটা থানায় দায়ের করা এক হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হত্যা মামলার ওই আসামি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com