জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (ভিএফজিবি) প্রতিনিধি দল। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভিএফজিবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন, এমবিই-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভিএফজিবি’র আইনবিষয়ক নির্বাহী পরিচালক ও ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খাসরু (লন্ডন), অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী (সিডনি বিশ্ববিদ্যালয়), নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী (অটোয়া), শাহিদা এইচ. হুসাইন (লন্ডন), ড. শওকত আলী (নিউইয়র্ক) এবং বাংলাদেশ সমন্বয়ক ড. হান্নান মির্জা (ঢাকা)।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নীতিগত সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দল প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানায় এবং এ বিষয়ে বিরোধী দলের সহযোগিতা কামনা করে।

এছাড়া প্রবাসীদের জন্য সরকারি সেবার মানোন্নয়ন, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সম্পদ ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপিও উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (ভিএফজিবি) প্রতিনিধি দল। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভিএফজিবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন, এমবিই-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভিএফজিবি’র আইনবিষয়ক নির্বাহী পরিচালক ও ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খাসরু (লন্ডন), অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী (সিডনি বিশ্ববিদ্যালয়), নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী (অটোয়া), শাহিদা এইচ. হুসাইন (লন্ডন), ড. শওকত আলী (নিউইয়র্ক) এবং বাংলাদেশ সমন্বয়ক ড. হান্নান মির্জা (ঢাকা)।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নীতিগত সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দল প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানায় এবং এ বিষয়ে বিরোধী দলের সহযোগিতা কামনা করে।

এছাড়া প্রবাসীদের জন্য সরকারি সেবার মানোন্নয়ন, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সম্পদ ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপিও উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com