ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজীপুরের দক্ষিণ সালনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কালিবাজার গ্রামের মো. ওয়াসিমের ছেলে রুহুল আমিন বাপ্পি (২০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জুয়ারিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো: শ্রাবন (২০)।

জিএমপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরির পিছনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা অবস্থান করছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাপ্পি ও শ্রাবনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে স্টিলের সুইচ গিয়ার চাকু ও ধারালো কাটার উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজীপুরের দক্ষিণ সালনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কালিবাজার গ্রামের মো. ওয়াসিমের ছেলে রুহুল আমিন বাপ্পি (২০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জুয়ারিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো: শ্রাবন (২০)।

জিএমপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরির পিছনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা অবস্থান করছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাপ্পি ও শ্রাবনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে স্টিলের সুইচ গিয়ার চাকু ও ধারালো কাটার উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com