পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :পেছন থেকে জুম করে অভিনেতা-অভিনেত্রীদের ছবি তোলা। পাপারাজ্জিদের এই স্বভাব একেবারেই ভালো ভাবে নেয় না অনেকেই।  পাপারাজ্জিদের ‘জুম’ করার প্রবণতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর।সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন।

কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তার। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’ কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।’

অন্য একজন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘সব অভিনেতা-অভিনেত্রীদের এক হয়ে এমন কর্মী রাখা উচিত যারা তাদের মুভমেন্টের সময় আড়াল তৈরি করবেন। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরাও এসব বন্ধ করতে বাধ্য হবে।’

এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বড় পুকুরিয়া দুর্নীতি মামলা : অব্যাহতি পেলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান

» পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

» ফের চট্টগ্রামে হাঁটুসমান পানি

» বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

» নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন

» সংসদে হঠাৎ অসুস্থ জামায়াতের এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

» সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে : সংসদে রুমিন ফারহানা

» অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

» রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

» গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :পেছন থেকে জুম করে অভিনেতা-অভিনেত্রীদের ছবি তোলা। পাপারাজ্জিদের এই স্বভাব একেবারেই ভালো ভাবে নেয় না অনেকেই।  পাপারাজ্জিদের ‘জুম’ করার প্রবণতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর।সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন।

কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তার। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’ কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।’

অন্য একজন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘সব অভিনেতা-অভিনেত্রীদের এক হয়ে এমন কর্মী রাখা উচিত যারা তাদের মুভমেন্টের সময় আড়াল তৈরি করবেন। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরাও এসব বন্ধ করতে বাধ্য হবে।’

এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com