আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপে প্রিয় দল কোন জার্সি পরে মাঠ মাতাবে সেটা নিয়ে জল্পনা তুঙ্গে থাকে ভক্ত-সমর্থকদের। চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা, তা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এক ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।

২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় সপ্তাহ খানেক পর আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে মার্তিনেজের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।

নতুন অ্যাওয়ে জার্সিটির নকশায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্পের অনুপ্রেরণা রাখা হয়েছে। জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে সেই শিল্পরীতির ছাপ ফুটে উঠেছে। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী রূপে এবং একটি ম্যাচে নতুন চেহারায় মাঠে নামবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

» ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের হেলথ কার্ড বিতরণ শুরু

» আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

» আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

» বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

» হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

» ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

» আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

» হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

» বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতায় মূল্য তালিকা টানানোর নির্দেশ পাট প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপে প্রিয় দল কোন জার্সি পরে মাঠ মাতাবে সেটা নিয়ে জল্পনা তুঙ্গে থাকে ভক্ত-সমর্থকদের। চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা, তা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এক ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।

২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় সপ্তাহ খানেক পর আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে মার্তিনেজের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।

নতুন অ্যাওয়ে জার্সিটির নকশায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্পের অনুপ্রেরণা রাখা হয়েছে। জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে সেই শিল্পরীতির ছাপ ফুটে উঠেছে। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী রূপে এবং একটি ম্যাচে নতুন চেহারায় মাঠে নামবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com