জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে : মান্না

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে’ গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায়’ এ মন্তব্য করেন তিনি।

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মান্না বলেন, ‘বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখল, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কি আমরা পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে।’

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম অ্যাজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে।

সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?।

তিনি সতর্ক করে বলেন, অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা দেশকে সামনে নিতে পারবে না। জনতুষ্টির পথ ছেড়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে : মান্না

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে’ গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায়’ এ মন্তব্য করেন তিনি।

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মান্না বলেন, ‘বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখল, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কি আমরা পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে।’

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম অ্যাজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে।

সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?।

তিনি সতর্ক করে বলেন, অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা দেশকে সামনে নিতে পারবে না। জনতুষ্টির পথ ছেড়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com